মায়ের মৃত্যুর পরের দিন-ই শ্যুটিং ফ্লোরে কাঞ্চন মল্লিক! - BBP NEWS

Breaking

সোমবার, ৬ জুলাই, ২০২০

মায়ের মৃত্যুর পরের দিন-ই শ্যুটিং ফ্লোরে কাঞ্চন মল্লিক!


বিবিপি নিউজ: একদিন আগেই মা বিয়োগ হয়েছেন। জীবনের সবচেয়ে কাছের মানুষের প্রয়ণে মূর্ছা গেছে টলিউডের পোড় খাওয়া কমেডিয়ান কাঞ্চন মল্লিক। কিন্তু মায়ের মৃত্যুর পর দিনই সবাইকে অবাক করে দিয়ে শ্যুটিং ফ্লোরে পৌঁছলেন অভিনেতা।

কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর খবর ও পরদিন শ্যুটিংয়ে আসার গোটা ঘটনা ফেসবুকের দেয়ালে সকলের সঙ্গে শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ। লিখেছেন, ''একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে। যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি। হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু। '' একেই হয়তবা বলে পেশাদারিত্ব, আবার জীবিকার প্রতি সততাও বলতে পারেন। 

Pages