দুষ্কৃতীদের গুলিতে জখম মহিলা তৃনমূল কাউন্সিলর! - BBP NEWS

Breaking

রবিবার, ৫ জুলাই, ২০২০

দুষ্কৃতীদের গুলিতে জখম মহিলা তৃনমূল কাউন্সিলর!


বিবিপি নিউজ: অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম তৃনমূল কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার  উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায়। জানা গেছে, উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর চম্পা দাস রাজবংশী শনিবার রাত সাড়ে আটটা নাগাদ গুলিবিদ্ধ হন। তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে স্থানীয়রা। 

আহত ওই কাউন্সিলরের বউমা জানান, তিনি ঘরে রান্না করছিলেন। বাড়ির গেটের সামনে দেখলাম শ্বাশুড়ির পা-থেকে রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গেই শ্বাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর বেশি কিছুই জানি না। স্থানীয় বাসিন্দারা জানান,  হঠাৎ দুবার পটকা বাজি ফাটার মত দুবার আওয়াজ শুনতে পাই। এরপরেই চম্পার ছেলে ছুটে এসে জিজ্ঞেস করেন বাইক দুটো কোনদিকে গেল। স্থানীয় ওই‌ বাসিন্দা জানান দুটো বাইকে চারজন দুষ্কৃতী হানা দিয়েছিল। ওদের সকলের মুখ ঢাকা ছিল, তাই চেনা যায়নি। যদিও তৃনমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।  

Pages