বিবিপি নিউজ: ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি মারুতি গাড়ি সহ ৫ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত কালিয়ানী এলাকায়। পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে টাকি রোডের উপর কালিয়ানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হয়।
রবিবার, ৫ জুলাই, ২০২০
