বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় আক্রান্ত রোগের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এছাড়া এইচআইভি চিকিৎসায় ব্যবহূত ওষুধ লোপিনাভির/রিটোনাভির দিয়ে চিকিৎসাও বন্ধের ঘোষণা করেছেন।
শনিবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতি দিয়ে জানান, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির/রিটোনাভিরের মাধ্যমে চিকিৎসা করা হয়েছিল। কিন্তু এসব ওষুধ মৃত্যু কমাতে কোনো ভূমিকা রাখতে পারেনি। তাই এই ওষুধ দিয়ে চিকিৎসা বন্ধ করা হলো। অনেক দেশ এই ওষুধ ব্যবহার করছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারত ও আমেরিকার এখনও এই ওষুধের ব্যবহার চলছে।
