চিনা অ্যাপ বন্ধে রমরমা বাজার শেয়ারচ্যাটের,৩৬ ঘণ্টায় ১.৫ কোটির বেশি ডাউনলোড! - BBP NEWS

Breaking

রবিবার, ৫ জুলাই, ২০২০

চিনা অ্যাপ বন্ধে রমরমা বাজার শেয়ারচ্যাটের,৩৬ ঘণ্টায় ১.৫ কোটির বেশি ডাউনলোড!


বিবিপি নিউজ: চাইনা অ্যাপ বন্ধের পরেই রমরমা বাণিজ্য একাধিক ভারতীয় অ্যাপের। বিশেষ করে টিকটক বন্ধ হওয়ার যেন শোকের ছায়া নেমে এসেছে বেকার যুবক যুবতীদের মধ্যে। তবে এমন পরিস্থিতিতে টিকটক-সহ ৫৯ টি চিনা অ্যাপ বন্ধের পর প্রথম ৩৬ ঘণ্টায় ১.৫ কোটি বার ডাউনলোড হল ভারতীয় অ্যাপ শেয়ারচ্যাট। এমনকী সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় সরকার MyGov। সম্প্রতি ট্যুইটারে সংস্থার তরফে এমনই দাবি করা হয়েছে।

২০১৫ সালে আইআইটি কানপুর উত্তীর্ণ তিনজন শেয়ারচ্যাট অ্যাপ তৈরি করেন। স্থানীয় ভাষায় উপর জোর দেওয়ায় প্রথম থেকেই জনপ্রিয় দেশীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কিন্তু ৫৯ টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর শেয়ারচ্যাটের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞায় তাদের পূর্ণ সমর্থন রয়েছে। একইসঙ্গে চিনা অ্যাপ নিয়ে তাদের প্ল্যাটফর্মে এক লাখেরও বেশি পোস্ট করা হয়েছে। সেই সকল পোস্টে লাইক পড়েছে ১০ লাখেরও বেশি। পাশাপাশি গত বৃহস্পতিবার শেয়ারচ্যাটে যোগ দিয়েছে কেন্দ্রও (MyGov)। সংস্থার দাবি, ১৫ টি ভাষায় ছ'কোটি ব্যবহারকারীর সঙ্গে সংযোগ স্থাপন তৈরি হবে।  

Pages