তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সঞ্জয় দত্ত - BBP NEWS

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সঞ্জয় দত্ত

 

বিবিপি নিউজ: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। জানা গেছে গতকাল রাতে তীব্র শ্বাসকষ্ট এবং বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে অভিনেতার করোনার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে।

জানা গেছে, শনিবার বিকালে বলিউড অভিনেতাকে তড়িঘড়ি ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। শ্বাসকষ্ট এবং বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সঞ্জুবাবা।  আপতত হাসপাতালের নন-কোভিড আইসিইউ ওয়ার্ডে রাখা হয়েছে ৬১ বছর বয়সী এই অভিনেতাকে।  লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর পরিস্থিতি স্থিতিশীল। তাঁর স্বাস্থ্যের প্রতি নজর রাখছেন চিকিৎসকরা। এরপরে এদিন রাত ১১টা নাগাদ হাসপাতালের বেডে শুয়ে ট্যুইট বার্তায় অনুরাগীদের আশ্বস্ত করে সঞ্জয় দত্ত বলেন,  আমি সকলকে জানাতে চাই আমি আপতত স্থিতিশীল। চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন এবং আমার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। 

Pages