করোনা হোটেলে বিধ্বংসী আগুন,মৃত ৯ - BBP NEWS

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

করোনা হোটেলে বিধ্বংসী আগুন,মৃত ৯

বিবিপি নিউজ: বিধ্বংসী আগুনে পুড়ল করোনার হোটেল। গুজরাটের আমদাবাদের রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগলো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক হোটেলে। হোটেলটিকে করোনা ভাইরাসের কেন্দ্র হিসেবে ব্যবহার করে একটি হাসপাতাল। 

বিজয়ওয়াড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

Pages