বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন তৃনমূলের আরেক বিধায়ক। আক্রান্ত হয়েছেন নদিয়ার চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান। আজ শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। তিনি কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে খবর, নিজের বিধানসভা কেন্দ্র চাপড়াতেই ছিলেন রুকবানুর। সেখানে দিন কয়েক আগে জ্বরে ভুগছিলেন। এরপর জ্বর সেরে গেলে শুরু হয় অসহ্য পেটে ব্যাথা। সেই ব্যাথার চিকিৎসা করাতে গত বৃহস্পতিবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরেই তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে আজ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল।
