হেমতাবাদে BJP বিধায়ক খুনে সিআইডির জালে আরও ১ অভিযুক্ত মাবুদ আলি - BBP NEWS

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

হেমতাবাদে BJP বিধায়ক খুনে সিআইডির জালে আরও ১ অভিযুক্ত মাবুদ আলি


বিবিপি নিউজ: উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কেথ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার মালদার মোথাবাড়ি থেকে মাবুদ আলি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। আজ শনিবার তাঁকে উত্তর দিনাজপুর আদালতে তোলা হলে, বিচারক ১৪ দিনের সিআইডি হেফাজত দাবি করেছে তারা। 

গত ১৩ জুলাই বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার ও দলের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে। যদিও প্রাথমিক তদন্তের পর উত্তর দিনাজপুর জেলা পুলিশের দাবি ছিল, আত্মঘাতী হয়েছেন দেবেনবাবু। মৃত বিধায়কের পকেট থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয় বিজেপি ও মৃত বিধায়কের পরিবার। কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। এরপরে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু হাইকোর্ট সিআইডি তদন্তেই সন্তোষ প্রকাশ করে।


Pages