ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০০ জন চিকিৎসক! - BBP NEWS

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০০ জন চিকিৎসক!

বিবিপি নিউজ: দেশ জুড়ে মারণ ভাইরাস করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। করোনার সঙ্গে দিন-রাত লড়াই করে চলেছে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকমীরা। কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০০ জন চিকিৎসক। এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)।

 শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে IMA-র তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠির উদ্দেশ্য চিকিত্‍‌সক ও চিকিত্‍‌সকদের পরিবারের যথাযথ যত্ন। এ পর্যন্ত দেশজুড়ে প্রায় ২০০ চিকিত্‍‌সকের কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে। আইএমএ মোদীকে জানায়, চিকিত্‍‌সক ও তাঁদের পরিবার 'স্পেশ্যাল রিস্ক গ্রুপ'-এর মধ্যে রয়েছে। বিভিন্ন সেক্টরের চিকিত্‍‌সকেরা যাতে কেন্দ্রীয় জীবনবিমা ও মেডিক্যালের সুবিধা পান, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়। ‍‌ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর তরফে শনিবার সরকারি ভাবে কোভিডে শহিদ হিসেবে ১৯৬ ডাক্তারের কথা জানানো হয়েছে। 


Pages