শ্বশুরবাড়ি থেকে উদ্ধার স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী - BBP NEWS

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী


বিবিপি নিউজ: দেড় বছর আগে প্রেম করে বিয়ে। বিয়ের পর থেকেই শুরু নির্যাতন। শুক্রবার রাতে বারুইপুরের ২ নম্বর ওয়ার্ড সুবুদ্ধিপুর বেলতলায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। মৃতের নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী মিদ্যে (৩৩)। জানা গেছে প্রিয়াঙ্কা বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

মৃতের পরিবার  বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতেই পুলিশ মৃতের স্বামী আশিস চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হয়।পাশাপাশি প্রিয়াঙ্কার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। দেড় বছর আগে প্রেম করে দু’‌জনে বিয়ে করেন। প্রিয়াঙ্কার ভাই অর্ণব মিদ্যের অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে অশান্তি হত। ৭–৮ মাস আগে জানা যায়, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে আশিসের অবৈধ সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করলেই আশিস ও তাঁর মা মিলে প্রিয়াঙ্কার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। অর্ণবের আরও অভিযোগ, বোনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।  

Pages