রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৪! - BBP NEWS

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৪!


বিবিপি নিউজ: রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লির তিগরি এলাকা। শনিবার সন্ধ্যায় বিষ্ফোরণে কমপক্ষে ১৪ জন গুরুতর জখম হয়েছে। ঘিঞ্জি এলাকায় হওয়ার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধে ৭টা নাগাদ থানায় অগ্নিকাণ্ডের খবর আসলেই, দমকলের আটটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগে জে জে ক্যাম্প তিগরি অঞ্চলে। এলাকাটি ঘিঞ্জি জনবসতিপূর্ণ হওয়ায়, আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গভীর রাত পর্যন্ত ১৪ জন জখমকে হাসপাতালে ভর্তি করার খবর নিশ্চিত করে পুলিশ। কারও মৃত্যুর খবর নেই। একজন মহিলা-সহ ১৪ জন আহত হয়েছেন। পুলিশকর্তা জানান, অগ্নিদগ্ধ বছর ৩৫-এর এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। আহতরা সকলেই সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন।


Pages