নয়া শিক্ষানীতিতে বাধ্যতামূলক শিক্ষক ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিপ্লোমা কোর্স! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

নয়া শিক্ষানীতিতে বাধ্যতামূলক শিক্ষক ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিপ্লোমা কোর্স!


বিবিপি নিউজ: এবার থেকে শিক্ষক ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা কোর্স করতে হবে। শিশুদের মধ্যে উচ্চমানের শিক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে।  বর্তমানে সরকারি প্রাক-প্রাথমিক স্কুলের সব শিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরই সেই প্রশিক্ষণ দেওয়া হবে। নয়া জাতীয় শিক্ষানীতিতে (New Education Policy 2020 বা NEP 2020) এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতিতে জানানো হয়েছে, ছ'বছরের আগে শিশুদের মস্তিষ্কের ৮৫ শতাংশের বেশি বিকাশ হয়। তা থেকেই স্পষ্ট যে ভবিষ্যতের বুনিয়াদ গড়ে তোলার জন্য সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে মস্তিষ্ক বিকাশের জন্য সেই সময়ের উপর বাড়তি জোর দেওয়া উচিত। যাতে পড়ুয়ারা একেবারে তৈরি হয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারে, তা নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে বিশ্বমানের প্রাথমিক শিক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বমানের প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার জন্য বর্তমান শিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। সেই কোর্সটির পাঠ্যক্রম তৈরি করবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) । শিক্ষানীতিতে জানানো হয়েছে, যে শিক্ষকদের উচ্চ মাধ্যমিক (১০+২) বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা আছে, তাঁদের প্রাক-প্রাথমিক স্তরের উপর ছ'মাসের ডিপ্লোমা কোর্স করতে হবে। যে শিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের তার তুলনায় কম শিক্ষাগত যোগ্যতা থাকলে, এক বছরের কোর্স করতে হবে। 

Pages