বিবিপি নিউজ: সাত সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হলেন ৪৩ বছর বয়সী বাঙালি মহিলা গবেষক। ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের প্লেনো সিটি শহরে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হামলায় প্রাণ হারান শর্মিষ্ঠা সেন নামের ওই মহিলা বিজ্ঞানী।
জানা গেছে, মলিকিউলার বায়োলজি ও ক্যানসার আক্রান্তদের নিয়ে গবেষণা করতেন শর্মিষ্ঠা। প্রতিদিন ভোরবেলায় পরিবারের অন্য কেউ ঘুম থেকে ওঠার আগে প্রাতর্ভ্রমণে বেরিয়ে পড়তেন। তার অন্যথা হয়নি ১ অগস্ট, শনিবারও। কিন্তু সেদিন তাঁর আর বাড়ি ফেরা হয়নি। প্লেনো সিটির অন্তর্গত চিজম ট্রায়াল পার্কের কাছে লিগাসি ড্রাইভ এলাকায় এক জলাজমিতে শর্মিষ্ঠার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দার। তারই পুলিশকে খবর দেন। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশেই হামলা চালায় দুষ্কৃতীরা। যৌন হেনস্থাও করা হয়। খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৯ বছরের এক যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে প্লেনো সিটির পুলিশ।
