কেরলে প্রবল বর্ষণের জেরে ধস,মৃত বেড়ে ৪২; চলছে উদ্ধারকাজ! - BBP NEWS

Breaking

রবিবার, ৯ আগস্ট, ২০২০

কেরলে প্রবল বর্ষণের জেরে ধস,মৃত বেড়ে ৪২; চলছে উদ্ধারকাজ!

 

বিবিপি নিউজ: মত সময় এগিয়ে যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ। এখনও পর্যন্ত ৪২ জনের দেহ উদ্ধার করেছে। শুক্রবার ইদুক্কি জেলার রাজামালাইয়ে প্রবল বর্ষণের জেরে ধস নামে। তাতে চাপা পড়ে যান একটি কলোনির চা শ্রমিকরা। ধস নেমেছে পেট্টিমালা পাহাড়ের একাংশে। তার জেরে চা শ্রমিকদের বসতি চাপা পড়ে গিয়েছে। মৃতদের খোঁজে স্নিপার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। 

উদ্ধারকারি আধিকারিকেরা জানিয়েছেন, ইদ্দুকি উদ্ধারকাজ চালাচ্ছে কমপক্ষে ছ'টি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ওই এলাকায় কমপক্ষে ৭৮ জন থাকতেন। তাঁদের মধ্যে অধিকাংশ চা শ্রমিকই পার্শ্ববর্তী রাজ্যে তামিলনাড়ুর বাসিন্দা। ইদ্দুকি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস মহামারীর কারণে হস্টেল থেকে এলাকায় অনেক পড়ুয়া ফিরে এসেছেন। তার জেরে নিখোঁজ ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। 

Pages