বিবিপি নিউজ: দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণের আনার জন্য আরও সহজ করে দিল যান্ত্রিক রান। এবার দমকল বাহিনীর কর্মীদের হাতে অত্যাধুনিক রিমোট কন্ট্রোলড রোবো যান। যার সাহায্যে ১০০ মিটার দূর থেকে আগুনের উৎসে ছোড়া যাবে জল বা ফোম। ফলে কমবে জীবনের ঝুকি।
আজ বৃহস্পতিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রোবটগুলির উদ্বোধন করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, এই রোবটের ফলে কলকাতা ও আসেপাশের এলাকায় বড় আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হবে। ফলে কমবে ক্ষয়ক্ষতি। দমকলের তরফে জানা গিয়েছে, বড় অগ্নিকাণ্ডের ক্ষেত্রে অগুনের কেন্দ্রস্থলের আসেপাশের তাপমাত্রা এত বেশি হয় যে সেপর্যন্ত পৌঁছতেই পারেন না দমকল কর্মীরা। এই রোবট আসায় সেই সমস্যা অনেকটাই মিটবে। তাছাড়া আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীদের দগ্ধ হওয়ার ঝুঁকিও কমবে। তাছাড়া অপরিসর এলাকাতেও দমকলকর্মীদের ঢুকে কাজ করা মুশকিল হয়। সেখানেও কাজে আসবে এই যন্ত্রগুলি।
এই অত্যাধনিক রোবটে রয়েছে ৬টি চাকা, ২টি হোজ ও ১টি নজেল। এছাড়া রয়েছে ২টি করে ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে রোবটের চোখে আগুনের লাইভ ছবি দেখতে পাবেন দমকলকর্মীরা। তার পর রিমোট কন্ট্রোলের সাহায্যে রোবটকে এগিয়ে বা পিছিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারবেন। রিমোটের সাহায্যে বিচ্ছিন্ন ভাবে নাড়ানো যায় রোবটের নজেলদুটিকেও। এভাবে ১০০ ফুট পর্যন্ত দূরে জল ছুড়তে পারে অত্যাধুনিক রোবটগুলি। এদিন দমকল মন্ত্রীর উদ্বোধনের পর একপ্রস্থ মহড়া চলে ব্রিগেডের মাঠে।
