খোদ কলকাতায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রমোটরকে গুলি করে খুনের চেষ্টা! - BBP NEWS

Breaking

সোমবার, ১০ আগস্ট, ২০২০

খোদ কলকাতায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রমোটরকে গুলি করে খুনের চেষ্টা!


বিবিপি নিউজ: ফের শহর কলকাতায় প্রকাশ্যে শ্যুট আউট। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, কলকাতার বেলেঘাটার মিয়াবাগান এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রোমোটার সুশান্ত দাস।

সুশান্তের পরিবারের সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাড়িতেই ছিলেন তিনি। আচমকাই গুড্ডু নামে স্থানীয় এক যুবক তাঁকে ডাকতে আসে। এর পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ পান পরিবারের সকলে। তাঁরা দৌড়ে বাড়ি বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছেন সুশান্ত দাস। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক সেখানেই চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, গুড্ডুই তাঁদের বাড়ির ছেলেকে গুলি করেছে। এ বিষয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, এই ঘটনার মধ্যেই এলাকা ছেড়ে পালিয়েছে গুড্ডু। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Pages