ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর উপর হামলার অভিযোগ! - BBP NEWS

Breaking

সোমবার, ১০ আগস্ট, ২০২০

ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর উপর হামলার অভিযোগ!

 

বিবিপি নিউজ: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। এর জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় সাময়িক ভাবে পথ অবরোধ করে অনুগামীরা। অবরোধ দেখা যায় অশোকনগর থানার গুমা এলাকায়।

 জানা গেছে, ভাঙড়ে এক অসহায় মানুষকে দেখা করতে গিয়েছিলেন আব্বাস সিদ্দিকী।  পীরজাদা সিদ্দিকীর অভিযোগ, তিনি যখন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে যান তখন খবর পেয়ে কিছু দুষ্কৃতী হামলা করতে শুরু করে। বিপদ বুঝে বাড়ির মধ্যে আশ্রয় নিতে হয় তাকে। এই ঘটনায় হামলার তীর তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এমনটাই অভিযোগ করেছেন। আব্বাস সিদ্দিকী অবশ্য এই হামলার পিছনে ক্যানিংয়ের তৃণমূল যুব নেতা ও বিধায়ক শওকত মোল্লার হাত আছে বলে অভিযোগ করেন। যদিও শওকত মোল্লা সেই অভিযোগ অস্বীকার করেন। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে, যারাই এর পিছনে থাক না কেন আব্বাস সিদ্দিকীকে আক্রমণের নিন্দায় সরব হয়েছেন বহু   শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের একাংশ। 

Pages