বিবিপি নিউজ: ভ্যাকসিন ছাড়াই জয় করলেন করোনা। এটাই সম্ভব করে দেখালেন নিউজিল্যান্ড সরকার। গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা প্রতিদিনই ভিন্ন রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে নজির গড়ে করোনা কে পরাজয় করলেন।
এই প্রথম করোনা মুক্ত দেশ হিসেবে ১০০ দিন কাটানোর রেকর্ড তৈরি করল নিউজিল্যান্ড। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশে এই মুহুর্তে স্বাভাবিক হয়েছে জনজীবন। স্বাভাবিক হয়েছে খেলাধুলো-রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়ার মতো নিত্য নৈমিত্তিক জীবন। মার্চে যখন বিশ্বে থাবা বসিয়েছে করোনা সেই সময় থেকেই কড়া লকডাউন বিধি আরোপ করা হয়েছিল নিউজিল্যান্ডে। সেই সময় ১০০ জনের দেহে ধরা পড়েছিল এই ভাইরাস। সঙ্গে সঙ্গেই তাঁদের আইসোলেটেড করে দেওয়া হয়। পরবর্তীতে বিমান পরিষেবা চালু করতে আবার কয়েকটি সংক্রমণের সংখ্যা সামনে আসে।
