বিবিপি নিউজ: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে তোলপাড় বলিউড থেকে রাজনৈতিক মহলও। চলছে তরজা, চাপান–উতোর।
শুধু রাজনৈতিক নয় প্রশাসনিক ভাবেও ঠোকাঠুকি স্পষ্ট। সুশান্তের মৃত্যুর তদন্তভার রয়েছে মুম্বাইয় পুলিশের হাতে। এরই মাঝে সুশান্তের বাবার দায়ের করা এফআইআরের ভিত্তিতে বিহার পুলিশ তদন্ত শুরু করে। আর এর জেরেই মুম্বাই পুলিশ ও বিহার পুলিশের প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। পুলিশ এর পাশাপাশি চলছে ইডি–র তদন্ত। সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তীকে আজ সোমবার ফের জেরা করবে ইডি। তার আগে রিয়ার ভাই শৌভিককে দীর্ঘ ১৮ ঘণ্টা জেরা করল ইডি।
এদিকে সুশান্তের সঙ্গে হওয়া বেশকিছু হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। যেখানে দিদি প্রিয়াঙ্কার আচরণে বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত। সেই চ্যাটে সুশান্ত বলেছিলেন, ‘তাঁর মনে হচ্ছে দিদি প্রিয়াঙ্কা বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করছেন। রিয়ার সঙ্গে সুশান্তের কথোপকথনের শুরুতে তিনি রিয়া, তাঁর ভাই ও তাঁদের পরিবারের প্রশংসাও করেছিলেন। লিখেছিলেন, ‘তুমি আমার চারপাশে থাকলে আমি এবং আমার বন্ধুরা আনন্দে থাকব, এবং ভাল থাকব।’ টানা ১৮ ঘণ্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)–এর দপ্তরে জেরা করা হয় রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীকে। এদিকে শনিবার দুপুরে ইডি–র অফিসে ঢুকতে দেখা গিয়েছিল রিয়ার ভাই শৌভিককে। সেখানেই রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকাল ৭টা নাগাদ ইডি দপ্তর থেকে বের হন তিনি। টানা ১৮ ঘণ্টা জেরা করা হয় শৌভিককে। তবুও শৌভিকের জবাবে সন্তুষ্ট হতে পারেননি ইডি–র অফিসারেরা। আজ সোমবার আবার ডাকা হতে পারে তাঁকে।
