অমিত সফর শেষ হতেই বঙ্গ পদ্মে ভাঙন,‌ দল ছাড়লেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী - BBP NEWS

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

অমিত সফর শেষ হতেই বঙ্গ পদ্মে ভাঙন,‌ দল ছাড়লেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী



বিবিপি নিউজ: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা চাণক্য অমিত শাহ বঙ্গ সফর করে দিল্লি ফিরতে না ফিরতেই ভাঙন ধরেছে বঙ্গ পদ্ম শিবিরে। আজ শনিবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। 

শুক্রবার রাতে ২ দিনের দক্ষিণবঙ্গ সফর সেরে দিল্লি ফিরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কিছু ঘন্টা পরেই আজ শনিবার বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সহ-সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী দল ছেড়ে তৃনমূলে যোগ দিলেন। যা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে অস্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহল।  আজ তৃণমূল ভবনে দলবদল করেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। এদিন তৃণমূলে যোগ দিলেও মুখ খোলেননি মৌমিতাদেবী। বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই রাজ্যে বাড়ছে দলবদলের ঘটনা।  


Pages