করোনার মাঝে ফের বিরল ভাইরাসের থাবা! - BBP NEWS

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

করোনার মাঝে ফের বিরল ভাইরাসের থাবা!



বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা ফলে নাজেহাল গোটা বিশ্ব। কোভিডের জেরে ব্যাহত  স্বাভাবিক জীবন। এরই‌ মাঝে এক বিরল ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এবার সেই ভাইরাসের উৎস কানাডা। 

সম্প্রতি, কানাডার স্বাস্থ্য বিভাগ এই বিরল ভাইরাস  নিয়ে সতর্কতা জারি করেছে। সেদেশের আলবার্তা প্রদেশের এক বাসিন্দার শরীরে সোয়াইন ফ্লু-র ‘H1N2’ ভাইরাসের খোঁজ মিলেছে। মানবদেহে এই ভাইরাসের উপস্থিতি খুবই বিরল বিষয়। বিশেষজ্ঞদের এই ব্যাপারটাই বেশি করে ভাবাচ্ছে।তবে স্বস্তির কথা,এই ভাইরাস চট করে একজন মানুষের থেকে অন্য জনের শরীরে ছড়ায় না। ফলে এ যাত্রায় কিছুটা হলেও রক্ষে পাওয়া গিয়েছে। না হলে ফের বিশ্বে করোনা মহামারীর মতো পরিস্থিতি হতে পারত। চলতি অক্টোবর মাসের মাঝামাঝি কানাডার আলবার্তা প্রদেশের এর ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন৷ তাঁর শরীরে ইনফ্লুয়েঞ্জার লক্ষ্মণ দেখা গিয়েছিল। কিন্তু কিছুতই তাঁর অসুখ সারছিল না। একাধিক পরীক্ষা নীরিক্ষার পর বোঝা যায় তিনি ‘H1N2’ ভাইরাসে আক্রান্ত। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কানাডার ওই অংশে এই সময় সাধারণ ইনফ্লুয়ঞ্জার সংক্রমণ দেখা যায়।সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন।আর কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি। সংশ্লিষ্ট ব্যক্তি কীভাবে করোনা আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যবিভাগের কর্তারা।

Pages