বিবিপি নিউজ: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিদাওয়া নিয়ে কর্মবিরতি পালন করলেন রামনগর থানার বালিসাই বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালের এনএইচএম কর্মীর। মঙ্গলবার দুপুরে তাদের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন। এরপরে এদিন হাসপাতালের সমস্ত NHM কর্মীবৃন্দ, বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্যস্বাস্থ আধিকারিক ডক্টর মানস কুমার মন্ডলের কাছে প্রতিবাদী স্মারকলিপি জমা দেন।
এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বড়রাঙ্কুয়া হাসপাতালের সমস্ত NHM কর্মীবৃন্দ। ডঃ সুরজিৎ পাল, M.O. ( R.B.S.K.),ডঃ রিমা দাস, M.O. ( R.B.S.K.),ডঃ সুমিত ধর, M.O. ( R.B.S.K.),ডঃ মুসারত সাবা, M.O( R.B.S.K.),রবীন্দ্রনাথ বেরা,B.A.M,বিশ্বজিৎ মাইতি, B.A.F,তাপস মাইতি, D.E.O,নমিতা মান্না, 2nd A.N.M,ইন্দ্রা পাহাড়ি, 2nd A.N.M, এছাড়াও ছিলেন সমস্ত সাব সেন্টারের 2nd A.N.M. ও lady counselor, S.TS.

