বিবিপি নিউজ: ফের মারন ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারালেন কলকাতার এক চিকিৎসক। এদিন শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত চিকিৎসকের নাম সুব্রত সোম। তিনি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।
জানা গেছে,সুব্রত বাবু মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন ।মালদহের বাসিন্দা এই চিকিৎসক কিছুদিন আগে করোনায় সংক্রমিত হন। ২৯ নভেম্বর তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায়, তাঁকে স্থানান্তর করা হয় মুকুন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে।সেখানে চিকিৎসককে ইসিএমও-র সাপোর্টে রাখা হয়েছিল। এরপরে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। অবশেষে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সুব্রত সোমের বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন।
