বড়দিনের অনুষ্ঠান চলাকালীন গির্জায় হামলা জঙ্গিদের,নিহত ১২ - BBP NEWS

Breaking

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বড়দিনের অনুষ্ঠান চলাকালীন গির্জায় হামলা জঙ্গিদের,নিহত ১২



বিবিপি নিউজ: বড়দিনের অনুষ্ঠান চলাকালীন নাইজেরিয়ার একটি গির্জায় বোকো হারাম জঙ্গিদের হামলায় নিহত কমপক্ষে ১২ জন নাগরিক। আহত হয়েছেন একাধিক মানুষ। শুক্রবার ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার বর্ণ প্রদেশের পেমি গ্রামে। পাশাপাশি ওই গির্জায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তাঁরা। এবং গির্জার যাজক-সহ আরও সাত জনকে অপহরণ করা হয়েছে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানাগেছে, নাইজেরিয়ার বর্ণ প্রদেশের পেমি গ্রামে বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছিল। সে সময় সেখানকার গির্জায় আচমকা হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা। ট্রাক ও মোটরবাইকে করে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। গির্জায় ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। লুট করা হয় সেখানে জমিয়ে রাখা খাবার। আগুন ধরিয়ে দেওয়া হয় গির্জা সংলগ্ন ১০টি বাড়িতেও। এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থলে ১২ জনকে হত্যা করার সঙ্গে সঙ্গে গির্জার যাজক-সহ সাত জনকে অপহরণ করে। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক মানুষ।

Pages