করোনা রিপোর্ট নেগেটিভ নেই, পর্যটকদের জেলায় ঢুকতে দিল না নৈনিতাল পুলিশ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

করোনা রিপোর্ট নেগেটিভ নেই, পর্যটকদের জেলায় ঢুকতে দিল না নৈনিতাল পুলিশ



বিবিপি নিউজ: করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে। একগুচ্ছ নিয়ম মেনে খুলেছে ট্যুরিষ্ট স্পট। তবে নিয়মের তোয়াক্কা না করেই একাধিক স্পটে ভিড় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কড়া হয়ে দাঁড়িয়েছে নৈনিতাল পুলিশ। বৃহস্পতিবার প্রচুর পর্যটক নৈনিতাল ঢোকার চেষ্টা করেন। তাঁদেরকে ফেরৎ পাঠাল প্রশাসন। মূলত উত্তরাখণ্ড হাইকোর্টের কাছে ধাক্কা খেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত নৈনিতাল জেলার ৬টি সীমান্ত পয়েন্ট থেকে ১১৭টি গাড়িকে ফেরৎ পাঠানো হয়েছে। নৈনিতালের সিনিয়র সুপারিন্টেডেন্ট অফ পুলিশ প্রীতি প্রিয়দর্শিনী বলেন, 'ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সতর্করা জারি করে হয়েছে। আমরা জেলা পুলিশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে পর্যটকদের নেগেটিভ রিপোর্ট নেই তাঁদের জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না।' পুলিশ জানিয়েছে,  এখনও পর্যন্ত ৫৭৯টি গাড়িতে প্রায় ১ হাজার ৬৮০জন নৈনিতালে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁদের পরীক্ষা করে দেখা হয়েছে। এর মধ্যে ১১৭টি গাড়িতে থাকা ৩৫০জনের কাছে কোভিড নেগেটিভ রিপোর্ট ছিল না। তাদের ফেরৎ পাঠানো হয়েছে। 

Pages