৯৮ বছরের থেমে গেল বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার - BBP NEWS

Breaking

বুধবার, ৭ জুলাই, ২০২১

৯৮ বছরের থেমে গেল বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

 


বিবিপি নিউজ:  ফের শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।  বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন সকালে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। প্রয়াণের সময় দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু তাঁর পাশে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে বলিউড সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Pages