নাশকতার ছক বানচাল, কলকাতায় এসটিএফের হাতে ধৃত জেএমবি-র ৩ জঙ্গি - BBP NEWS

Breaking

রবিবার, ১১ জুলাই, ২০২১

নাশকতার ছক বানচাল, কলকাতায় এসটিএফের হাতে ধৃত জেএমবি-র ৩ জঙ্গি

 


বিবিপি নিউজ:‌ সামনেই স্বাধীনতা দিবস। আর সেই উৎসব সামনে রেখে নাশকতার ছক কষছিল জঙ্গিরা। কিন্তু শেষ রক্ষা হল না। বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টার্ক্স ফোর্সের অফিসেরা।গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতায় অভিযান চালায় এসটিএফের আধিকারিকরা। অভিযনে গ্রেপ্তার করা ৩ জঙ্গিকে। ধৃতরা জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্য। ধৃত জঙ্গিদের জেরা করছে এসটিএফের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ধৃত জঙ্গিরা বাংলাদেশের নাগরিক। 


 প্রসঙ্গত, এদিন সকালেই উত্তরপ্রদেশে নাশকতার ছক বানচাল করে দেয় সেখানকার পুলিশ আধিকারিকরা। উত্তরপ্রদেশ পুলিশও জেএমবি জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। লখনউয়ে নাশকতার পরিকল্পনা ছিল বলেই অনুমান করছে উত্তরপ্রদেশ পুলিশ। উল্লেখযোগ্য বিষয়টি হল লখনউয়ে যখন জঙ্গিদের ধরা হচ্ছে ঠিক তখনই কলকাতায় এসটিএফের জালে ধরা পড়ল জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত জেএমবি সদস্যরা বড় মাপের জঙ্গি নেতা বলেই মনে করা হচ্ছে। ধৃত ৩ জঙ্গিই বাংলাদেশ থেকে শহরে এসেছিল। তবে কী পরিকল্পনা নিয়ে এসেছিল তা জানা যায়নি। বড় ধরণের কোনও নাশকতার ছক ছিল কিনা তা বোঝা যাচ্ছে না। ধৃত ৩ জেএমবি জঙ্গির সঙ্গে আলকায়দা জঙ্গি গোষ্ঠীর কোনও যোগাযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।  

 

Pages