ত্রিপুরায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ত্রিপুরায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের



বিবিপি নিউজ: এবার তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ত্রিপুরার বিজেপি নেতা। তাঁর বিরুদ্ধে উষ্কানি মূলক মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে মামলা দায়ের করেছেন। ত্রিপুরার সোনামুড়া থানায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ৷ গত কয়েক মাসে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ত্রিপুরায়। এ বার সেই তালিকায় যুক্ত হল তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের নাম৷ 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোহেল রানা নামে সোনামুড়ার স্থানীয় এক বিজেপি নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিরহাদের বিরুদ্ধে ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ, কয়েকদিন আগে সোনামুড়ায় তৃণমূলের হয়ে পুরভোটের প্রচার করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করেছেন তিনি৷ পাশাপাশি ফিরহাদ হাকিম বেশ কয়েকজনকে মারধরের হুমকিও দিয়েছেন, এছাড়াও উষ্কানি মূলক মন্তব্য করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন ওই বিজেপি নেতা৷


Pages