ত্রিপুরায় আসল প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয় সিপিএম; বিষ্ফোরক সুদীপ রায় বর্মণ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ত্রিপুরায় আসল প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয় সিপিএম; বিষ্ফোরক সুদীপ রায় বর্মণ

  


বিবিপি নিউজ: সামনেই পুরসভার নির্বাচন। তাঁর আগেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ত্রিপুরার বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেললেন দলেরই বিধায়ক সুদীপ রায় বর্মণ। এ দিন আগরতলায় সাংবাদিক বৈঠক করে বিপ্লব দেব সরকারের সমালোচনায় সরব হন সুদীপ রায় বর্মণ৷ তিনি বলেন, 'ইদানিংকালে যে ঘটনাগুলি রাজ্যবাসী চাক্ষুস করছেন,হামলা, হুজ্জতি, রাতের অন্ধকারে বাড়ি ঘর ভাঙা, প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো- এই ঘটনাগুলির আমরা তীব্র নিন্দা জানাই৷ ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস৷ ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারায় আবদ্ধ, তাতে দেশের স্বার্থ সবার আগে, তার পর দল, ব্যক্তি৷ এই দুই মূল মন্ত্রের কোনওটাই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না৷


 বিগত কয়েকদিন ধরে তৃণমূলে তৃণমূল যে যে অভিযোগ করেছে, এ দিন সুদীপ রায় বর্মণের গলাতেও কার্যত তারই প্রতিধ্বনি শোনা গিয়েছে৷ বিপ্লব দেবের নাম না করেই তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ রায় বর্মণ৷ বিজেপি-র বিদ্রোহী বিধায়কের দাবি, ভোটের আগে হামলা, হুজ্জতি করে আসলে দলেরই বদনাম হচ্ছে৷ সুদীপ দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছে 'আমরা নিজেদের প্রকৃত রাজনৈতিক প্রতিপক্ষকেই চিনতে পারিনি৷' ত্রিপুরায় বিজেপি-র প্রকৃত প্রতিপক্ষ বামফ্রন্টই, তৃণমূল নয়। তৃণমূলের তরফে বার বারই ত্রিপুরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মেনে নিয়েছেন সুদীপ রায় বর্মণও৷ যদিও পুলিশি নিষ্ক্রিয়তার নেপথ্যে অন্য অঙ্ক দেখছেন বিজেপি-র বিদ্রোহী বিধায়ক৷ তাঁর দাবি, 'আমরা নিজেদের মূল রাজনৈতিক প্রতিপক্ষকে চিনতে পারিনি৷ পুলিশ আজকে ঠুঁটো জগন্নাথ৷ মানুষের রাগ, অভিমান যাতে আরও বেশি করে বিজেপি, রাজ্য সরকারের উপরে বেশি করে পড়ে, সেটাই পুলিশ সুনিশ্চিত করছে৷ যে সব পুলিশ অফিসাররা বাম সরকারের আস্থাভাজন ছিল, তাঁরাই এখন শীর্ষ স্তরে রয়েছে৷ এই বিষয়টি শিশুসুলভ, প্যারাসুট থেকে নেমে পড়া নেতারা বুঝতেই পারছেন না৷ যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে৷'

Pages