মিস্টার বিন’ মৃত? সত্যি না মিথ্যা, জেনে নিন বিস্তারিত - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

মিস্টার বিন’ মৃত? সত্যি না মিথ্যা, জেনে নিন বিস্তারিত

 


বিবিপি নিউজ: ফের পুরনো ট্যুইট পোষ্ট ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। ব্রিটিশ কমেডিয়ান ‘মিস্টার বিন’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে। যদিও এই খবর সম্পূর্ণ ভুয়ো।  ভাল আছেন ‘মিস্টার বিন’ ওরফে ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। 





আজ মঙ্গলবার এই অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। রোয়ানের একটি ছবি টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেখানে লেখা ছিল আত্মহত্যা করেছেন রোয়ান। শোকবার্তার বন্যা বয়ে যায়। কান্নাকাটি শুরু করে দেন ভক্তরা।


তবে কিছু ক্ষণের মধ্যেই খবরটা যে ভুল তা চাউর হয়ে যায়। এর পর রোয়ানের অনুরাগীরা ওয়েব ওয়ার্ল্ডে ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত টুইটারেই জানা যায়, রোয়ান ভাল আছেন। এর আগে ২০১২ সালে রোয়ানের মৃত্যুর ভুয়ো খবর একবার চাউর হয়েছিল। সে সময় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের।

Pages