মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, রিখটার স্কেলে তীব্রতা ৬.৩ - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, রিখটার স্কেলে তীব্রতা ৬.৩




বিবিপি নিউজ: বৃহস্পতিবার মাঝ রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের চট্টগ্রামের কাছে মায়ানমার ও ভারতীয় বর্ডার সীমানায়। তবে কম্পন অনুভূত হয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার ও ভূটানে। ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী এই খবর পাওয়া গিয়েছে।



ভূমিকম্পটি ২৫ নভেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১:৫৭ মিনিটে ১০ কিলোমিটারের খুব অগভীর গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। অগভীর ভূমিকম্পগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় গভীরতর ভূমিকম্পগুলি আরও বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্পের কারণে কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে সম্ভবত অনেক মানুষ এটিকে কেন্দ্রস্থলের এলাকায় হালকা কম্পন হিসেবে অনুভব করেছেন। ।

Pages