ত্রিপুরায় ফাইনালের আগেই সেমিফাইনালে বাজিমাত তৃণমূলের - BBP NEWS

Breaking

সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ত্রিপুরায় ফাইনালের আগেই সেমিফাইনালে বাজিমাত তৃণমূলের

 


বিবিপি নিউজ: ত্রিপুরার ফলে 'খেলা শুরুর' হুঁশিয়ারি দিলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই গোটা দেশের নজর ছিল ত্রিপুরার পুরভোটের ফলের উপর। সকাল থেকেই হাইভোল্টেজ এই নির্বাচনের ফল নিয়ে তুমুল উৎসাহ ছিল বিজেপি, তৃণমূল ও সিপিএমের। আগরতলা পুরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে এই নির্বাচন হয়েছে। এরমধ্যে ১১২টি আসনে অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। প্রথম থেকেই তৃণমূলের লক্ষ্য ছিল আগরতলা। ফলাফলে তৃণমূলকে বহু পিছনে রেখে বিজেপি এগিয়ে গেলেও, দ্বিতীয় স্থানে উঠে এসেছে দল। ভোট শতাংশের বিচারে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, 'সবে তো শুরু এবার আসল খেলা হবে'। ত্রিপুরা তৃণমূলের মনোবল বাড়াতে অভিষেকের বক্তব্য, 'অত্যন্ত সামান্য উপস্থিতি থেকে একটি দলের পক্ষে পুরভোটে সফল ভাবে নির্বাচনে লড়া এবং ২০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রধান বিরোধীর ভূমিকায় উঠে আসা সত্যিই অভূতপূর্ব ব্যাপার।'


It is exceptional for a party beginning with negligible presence to successfully contest municipal elections and emerge as the PRINCIPAL OPPOSITION in the state with more than 20% vote share (1/2)


— Abhishek Banerjee (@abhishekaitc) November 28, 2021

This is despite the fact that we commenced our activities barely 3 months ago and @BJP4Tripura left no stone unturned to BUTCHER DEMOCRACY in Tripura.


Congratulations to all the brave soldiers of @AITC4Tripura for their exemplary courage. সবে তো শুরু এবার আসল খেলা হবে। (2/2) — Abhishek Banerjee (@abhishekaitc) November 28, 2021 অভিষেকের আরও কথা, 'মাত্র তিন মাস আগেই ত্রিপুরায় রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম আমরা। আর ত্রিপুরায় গণতন্ত্রকে ধ্বংস করতে কোনও সুযোগ ছাড়েনি বিজেপি। সাহসিকতার জন্য ত্রিপুরার দলীয় কর্মীদের অনেক অভিনন্দন।'


Pages