অবশেষে জামিনে মুক্তি তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ - BBP NEWS

Breaking

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

অবশেষে জামিনে মুক্তি তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ



বিবিপি নিউজ: অবশেষে প্রায় ২৪ ঘণ্টা পর জামিন পেলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। আজ দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলা আদালতে পেশ করা হলে সেখানে তাঁর জামিনের জন্য আবেদন করেছিলেন তৃণমূলের আইনজীবীরা। শেষ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এদিন সকালেই সায়নীকে দেখতে থানায় পৌঁছে গিয়েছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুস্মিতা দেবরা। সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় বসু, শঙ্কর লোধ এবং অগ্নিশ বসুও। থানায় সায়নীর সঙ্গে বেশ কিছুক্ষণ আইনি আলোচনায় করেন ওই তিন আইনজীবী। এরপর আজ দুপুরে সায়নীকে আদালতে পেশ করা হলে সেখানে তাঁর জামিনের জন্য আবেদন করেছিলেন আইনজীবীরা। শেষ পর্যন্ত আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।

Pages