বিবিপি নিউজ: ত্রিপুরায় বিজেপি বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ। গতকাল তাঁকেও গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের এই অভিযোগের মাঝেই আজ ত্রিপুরায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এর আগেও ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন জয়াতৃণমূল যুব নেতা সুদীপ রাহা, যুব নেত্রী জয়া দত্ত, আহত দেবাংশু ভট্টাচার্য।। এই হামলার প্রতিবাদে এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সায়নীর গ্রেফতারীর প্রতিবাদ জানিয়ে পাশে দাঁড়াতে ফের আসছেন অভিষেক। সোমবার সকাল আটটায় কালীঘাট থেকে বেরোনোর কথা অভিষেকের। বিমানবন্দরে নেমে আগরতলা পশ্চিম থানায় যাওয়ার কথা তাঁর। ওই থানাতেই সায়নী ঘোষ রয়েছেন। অভিষেকের মিছিল করার কথা থাকলেও তা বাতিল করেছে ত্রিপুরা সরকার। তবে, এদিন অভিষেক দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর।ক্ষুব্ধ সাংসদ টুইটে সরাসরি চ্যালেঞ্জ করেছেন ত্রিপুরার বিপ্লব দেব প্রশাসনকে। অন্যদিকে আজ ত্রিপুরার ঘটনা নিয়ে দিনভর সরব হতে চলেছে তৃণমূল। আজ সুপ্রিম কোর্টে অভিযোগ জানাতে চায় তৃণমূল। এর পাশাপাশি সকাল সাড়ে দশটা থেকে ত্রিপুরার ঘটনার প্রতিবাদে ধর্না অবস্থানে বসছে বাংলার শাসক দল।