ঘূর্ণিঝড়ের অশনি সংকেত বাংলার আকাশেও, রাজ্যে মোতায়েন এনডিআরএফ - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড়ের অশনি সংকেত বাংলার আকাশেও, রাজ্যে মোতায়েন এনডিআরএফ

 


বিবিপি নিউজ: ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। এর আগে সতর্কতায় নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। তৎপরতা তুঙ্গে। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে রাজ্যের ১২ টি জেলায় এনডিআরএফ মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই মৎস্যজীবীদের সমস্ত নৌকা যাতে ফিরিয়ে আনা হয় সেই মর্মে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। 


বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পর্যটকদের সমুদ্র সৈকত গুলোতে সমস্ত আনাগোনা যাতে বন্ধ করা হয় সেই নির্দেশ দিয়েছে নবান্ন। জেলা আধিকারিকদের বলা হয়েছে, সাইক্লোন ফ্লাড শেল্টার গুলি প্রস্তুত করে ফেলতে। কৃষি দফতরকে জানানো হয়েছে যাতে ধান তোলার কাজ তাড়াতাড়ি করে ফেলা হয়। ব্যাপকভাবে প্রচার শুরু করেছে রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে মোতায়েন করা হচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। 

Pages