'নিজেকে শেষ করে দিচ্ছি', বাবাকে ফোনে জানিয়ে বিল্ডিং থেকে ঝাঁপ মডেলের - BBP NEWS

Breaking

সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২

'নিজেকে শেষ করে দিচ্ছি', বাবাকে ফোনে জানিয়ে বিল্ডিং থেকে ঝাঁপ মডেলের



বিবিপি নিউজ: বাবাকে ফোন করে জানিয়েছিলেন, সুইসাইড করতে চলেছে। আর তার পরই  ছ'তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন জনপ্রিয় মডেল গুনগুন উপাধ্যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে যোধপুরে। পেশায় মডেল গুনগুন যোধপুর শহরের বাসিন্দা। শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরে ফেরেন তিনি। সেই রাতেই যোধপুরের হোটেল লর্ডস ইন থেকে ঝাঁপ দেন তিনি।ছ'তলা হোটেল থেকে ঝাঁপ দেওয়ার আগে গুনগুন তাঁর বাবাকে ফোন করেন এবং বলেন, তিনি আত্মহত্যা করতে চলেছেন। মৃত্যুর পরে বাবা যেন তাঁর মুখ দেখেন, এই কথাও বলেন যোধপুরের এই মডেল। মেয়ের এই কথা শোনা মাত্রই তাঁর বাবা গণেশ উপাধ্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ লোকেশন ট্র্যাক করে পৌঁছয় যেখানে গুনগুন ছিলেন।কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই অঘটন ঘটে গিয়েছে। ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন গুনগুন। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যাচ্ছে, মডেলের পায়ের ও বুকের হাঁড় ভেঙেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। যার ফলে গুনগুনের অনেক রক্তের প্রয়োজন পড়ছে।তবে ঠিক কী কারণে এমন পদক্ষেপ করলেন যোধপুরের মডেল তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে গুনগুন কোনও কথা বলার মতো অবস্থায় নেই। তাই তাঁর জ্ঞান আসার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

Pages