Operation Ganga: ইউক্রেন থেকে বাংলাদেশিদেরও উদ্ধার করল ভারত - BBP NEWS

Breaking

বুধবার, ৯ মার্চ, ২০২২

Operation Ganga: ইউক্রেন থেকে বাংলাদেশিদেরও উদ্ধার করল ভারত

 


বিবিপি নিউজ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন গঙ্গা’র চালু করেছে কেন্দ্রীয় সরকার। উদ্ধার অভিযান জারি রেখেছে ভারত। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ধাপে ধাপে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। 


আর যেসকল ভারতীয়রা এখনও দেশে ফিরতে পারেনি তাদের ইউক্রেনের পাশ্ববর্তী দেশের সীমান্তে অপেক্ষা করছেন।  তাঁদেরও দ্রুত ফেরাতে মঙ্গলবার ইউক্রেনে ভারতীয় দূতাবাস আরও একবার অ্যাডভাইজরি জারি করে। তবে, শুধু ভারতীয়দের নয়, প্রতিবেশী দেশগুলির নাগরিকদেরও নিরাপদ উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

ভারত উদ্ধার অভিযান জারি রাখলেও ইউক্রেনের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলি উদ্ধারকাজ চালাতে ব্যর্থ। এমনকী চিনও উদ্ধার অভিযান রেখেছে। এমত অবস্থায় প্রতিবেশী দেশের নাগরিকদের থেকে মুখ ফেরাতে পারেনি ভারত।

জানা গেছে,ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই মঙ্গলবার ৯ বাংলাদেশকে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে। ভারতের এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপে খুশি বাংলাদেশ। পদ্মা পাড়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রকের একটি সূত্রে খবর, নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও বিমুখ করেনি ভারতীয় দূতাবাস।



    #WATCH | Pakistan's Asma Shafique thanks the Indian embassy in Kyiv and Prime Minister Modi for evacuating her.


    Shas been rescued by Indian authorities and is enroute to Western #Ukraine for further evacuation out of the country. She will be reunited with her family soon:Sources pic.twitter.com/9hiBWGKvNp


    — ANI (@ANI) March 9, 2022


Pages