বীরভূমে ফের দুই ড্রাম তাজা বোমা উদ্ধার - BBP NEWS

Breaking

শুক্রবার, ২ জুন, ২০২৩

বীরভূমে ফের দুই ড্রাম তাজা বোমা উদ্ধার

 



বিবিপি নিউজ: ফের বীরভূমে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার। শুক্রবার নানুর থানার পুলিশ নানুরেথ টাকোরা গ্রামে তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে একের পর এক জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে।




পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরে টাকোরা গ্রামে তল্লাশি চালিয়ে হীরা সেখ এর খামার বাড়ির খড়ের গাঁদার ভিতর থেকে দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে। বোমার ড্রাম দু-টি খড় দিয়ে ঢাকা ছিল বলে জানা যায়। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কার্টকে খবর দেওয়া হয়েছে। নানুর থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

Pages