বিবিপি নিউজ: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সঙ্কটজনক।শ্বাসকষ্টজনিত কারণে শনিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর ২৪ ঘণ্টার বেশি কেটে গিয়েছে। রবিবার রাত পর্যন্ত শারিরীক অবস্থার কোনো উন্নতি হয়নি প্রবীণ বাম নেতার।
রবিবার সন্ধ্যায় হাসপাতালটি বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনকই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনেও জানানো হয়েছিল, শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে ৭৯ বছরের রাজনীতিকের। এবং ‘টাইপ-২ রেসপিরেটরি ফেলিওর’ হয়েছে। ভর্তির পরেই মেডিক্যাল বোর্ড গড়ে তাঁর চিকিৎসা চলছে।
