বিবিপি নিউজ: অকপট মদন মিত্র। রাজনীতি ভুলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যা বললেন তাতে যেন কোথাও রাজ্যের শাসকদল তথা তৃনমূলের সরকারকে নিয়ে প্রশ্ন ওঠে।
রবিবার শহরের এক ফ্যাশন শো'য়ে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি নিজের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সুমধুর স্মৃতি মনে করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক।
রবিবার রাতেই আলিপুরের বেসরকারি হাসপাতালে যান মদনবাবু, যেখানে এই মুহূর্তে চিকিত্সাধীন ৭৯ বছরের কমরেড। সেখানেও সুস্থতা কামনা করার পাশাপাশি সত্, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন বুদ্ধদেববাবুকে আজকের প্রজন্মের 'মডেল' বলে চিহ্নিত করলেন মদন মিত্র।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুরুতর অসুস্থতার খবরে রং, নীতি ভুলে পাশাপাশি এসেছেন সব রাজনৈতিক দলের নেতানেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ তাঁর খোঁজ রাখছেন। আজ সোমবার তিনি হাসপাতালে যেতে পারেন বলে খবর। এছাড়া তৃণমূলের নেতা, মন্ত্রীরাও খোঁজ নিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যর। রবিবার সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আইএসএফের নওশাদ সিদ্দিকি। রাতের দিকে পৌঁছন তৃণমূল বিধায়কমদন মিত্র।
