অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী - BBP NEWS

Breaking

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী

 



বিবিপি নিউজ: হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে শনিবার বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নেমে গেলেও, প্রাথমিক চিকিৎসার পর তাঁর অক্সিজেনের মাত্রা ৯০ পর্যন্ত গিয়েছে। এদিকে তাঁর রক্তচাপ ঠিক রয়েছে। চোখ খুলেছেন। ফলে আগের থেকে অনেকটা স্থিতিশীল।




বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে আরও খবর, শনিবার অর্থাৎ ২৯ জুলাই, হঠাৎ তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের বেসরকারি হাসপাতালে চিকিৎসক সূত্রে খবর, আইসিইউ-তে রেখে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। এদিন সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায়, পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে।


 শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই বুদ্ধদেবকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু সূত্রের খবর, তিনি অক্সিজেন নিতে পারলেও ‘রেসপন্ড’ করছিলেন না। তার পরেই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে ইতিমধ্যেই সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মেডিক্যাল টিমে রয়েছেন, পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন, মেডিসিনের চিকিৎসকেরা। 

Pages