রিলস করার নেশা! শিশু সন্তান ‘বিক্রি করে’ আইফোন কিনলো দম্পতি! - BBP NEWS

Breaking

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

রিলস করার নেশা! শিশু সন্তান ‘বিক্রি করে’ আইফোন কিনলো দম্পতি!

  




বিবিপি নিউজ: নিজের সদ্যোজাত শিশুকে বিক্রি করে আইফোন কিনলেন দম্পতি। এমন ঘটনা সামনে আসতেই হতবাক দুঁদে পুলিশকর্তারা। 

 আইফোন ১৪ কেনার জন্য আটমাসের শিশুকে মোটা টাকায় বিক্রি করলেন উত্তর ২৪ পরগণার জেলার পানিহাটির গঙ্গানগর এলাকার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গেছে, ওই মায়ের নাম সাথী ঘোষ। পুলিশ তাকে আটক করেছে। অভিযুক্ত বাবা জয়দেব ঘোষকেও গ্রেফতার করেছে। আট মাসের পুত্রসন্তান ছাড়াও দম্পতির এক সাত বছরের একটি মেয়ে রয়েছে বলে জানা গিয়েছে। 


 সূত্রের খবর, ওই দম্পতির অর্থাভাব ছিল। বাচ্চা হওয়ার পরেও তাঁদের অর্থাভাব আরও বেড়েছিল। প্রতিবেশীরা লক্ষ্য করেন গত কয়েকদিন ধরে তাঁদের ব্যবহারে বদল এসেছে। হঠাৎ করেই তাঁরা আইফোন নিয়ে ঘুরছিলেন। পোশাকেও পরিবর্তন এসেছিল। পাশাপাশি তাদের নবজাতক শিশুটিকে দেখা মিলছে না। এরপরেই সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। 


পুলিশ এসে তদন্তে করে তাদের কথা শুনে হতবাক। 

যে মহিলার কাছে নিজেদের সন্তান বিক্রি করেছিলেন দম্পতি তাঁকেও গ্রেফতার করা হয়েছে। সেই মহিলার নাম প্রিয়ঙ্কা ঘোষ। প্রিয়ঙ্কা জানিয়েছেন, আট মাসের শিশুটিকে কিনতে ভালই দাম দিয়েছেন তিনি। অনেকদিন ধরেই ওই দম্পতির সঙ্গে কথাবার্তা হচ্ছিল তাঁর। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি নাকি জানিয়েছে, ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতে চাইছিলেন তারা। সেই কারণে আইফোন কেনার জন্য নিজেদের কোলের সন্তানকে বিক্রি করে দেন তারা। 




Pages