‘মৃত’ ব্যক্তির চিকিৎসায় খরচ কোটি কোটি টাকা, CAG- রিপোর্টে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের দূর্নীতির পর্দা ফাঁস - BBP NEWS

Breaking

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

‘মৃত’ ব্যক্তির চিকিৎসায় খরচ কোটি কোটি টাকা, CAG- রিপোর্টে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের দূর্নীতির পর্দা ফাঁস



বিবিপি নিউজ: মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের দুর্নীতির পর্দা ফাঁস। ‘মৃত’ মানুষের চিকিৎসায় খরচ হয়েছে ৬.৯ কোটি টাকা, যা রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রিপোর্ট। 

সিএজি রিপোর্ট অনুসারে, কেরালায় এই ধরনের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে মোট ৯৬৬ জন রোগীকে সিস্টেমে মৃত দেখানোর পরেও তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিকে টাকা প্রদান করা হয়েছে।।


 ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট দেখে মাথা ঘুরে যাবে। রিপোর্টে বলা হয়েছে যে ইতিমধ্যে মারা যাওয়া ৩,৪৪৬ রোগীর চিকিৎসার জন্য মোট ৬.৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডাটাবেসে এই সকল রোগীকে মৃত হিসাবেই দেখানো হয়েছে। ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ নিয়ে এমন রিপোর্ট এই প্রথম নয়, এর আগেও একটি সিএজি রিপোর্টে বলা হয়েছিল যে একই মোবাইল নম্বরে প্রায় সাড়ে সাত লক্ষের বেশি রোগীর নাম রেজিস্টার্ড ছিল। যে মোবাইল নম্বরের সঙ্গে রোগীদের নাম রেজিস্টার্ড ছিল সেই নম্বরটিও অবৈধ।

 আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) ২০১৮ সালে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, যা গ্রামীণ ও শহরাঞ্চলে শুরু হয়েছিল।

Pages