বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ক্রাইম হয়, কত নম্বরে রয়েছে ভারত? - BBP NEWS

Breaking

সোমবার, ২১ আগস্ট, ২০২৩

বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ক্রাইম হয়, কত নম্বরে রয়েছে ভারত?

 



বিবিপি নিউজ: বিশ্বে সবচেয়ে বেশি কোন দেশে অপরাধ হয়। এইবছরে তাঁর তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যে। অর্থাৎ কোন দেশে সবথেকে বেশি দুষ্কৃর্ম বা অপরাধ হয়। সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। দু নম্বরে রয়েছে পাপুয়া নিউ গিনি। এরপর রয়েছে তালিবান অধ্যুষিত আফগানিস্তান। তারপর ক্রমাণ্বয়ে সাউথ আফ্রিকা,হন্ডুরাস, ত্রিনিদাদ, গুয়ানা, সিরিয়া, সোমালিয়া ও ১০ নম্বরে জামাইকা।


এই তালিকায় আমাদের দেশে ভারত কত নম্বরে রয়েছে তা সকরলেই জানার আগ্রহ ভারত রয়েছে। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্সের তরফে প্রকাশিত তালিকায় ভারত রয়েছে ৭৭ তম স্থানে। তবে আমেরিকা ও ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে তালিকায়। অর্থাৎ আমেরিকার স্থান ৫৫ তম স্থানে ও ইংল্যান্ডের স্থান ৬৫তম স্থানে। 


তবে তুর্কি, জার্মানি ও জাপান রয়েছে যথাক্রমে ৯২, ১০০তম ও ১৩৫ তম স্থানে। অন্যদিকে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুসারে একটি আলাদা তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আফগানিস্তান চতুর্থ স্থানে রয়েছে। ২০২৩ সালে সবথেকে বেশি ক্রাইম কোন দেশে হয়েছে তার নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় উল্লেখ করা হয়েছে, প্রতি ১০০,০০০ মানুষের মধ্যে ৭৬টি করে ক্রাইম সংগঠিত হয়। সেই ক্রাইমের মধ্যে উল্লেখযোগ্য হল দুর্নীতি, মাদক পাচার, অপহরণ, ও খুন জখম।


অন্যান্য যে ক্রাইমের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল ডাকাতি, কারোর উপর হামলা চালানো, বেকারত্ব। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তালিকা অনুসারে ক্রাইমের তালিকায় সবথেকে আগে রয়েছে ভেনেজুয়েলা, দ্বিতীয় স্থানে রয়েছে পাপুয়া নিউ গিনি ও দক্ষিণ আফ্রিকা রয়েছে তৃতীয় স্থানে। আগের তালিকার মতোই শুধু ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

Pages