সেঞ্চুরি হাঁকিয়ে নতুন মাইলফলক কোহলির - BBP NEWS

Breaking

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সেঞ্চুরি হাঁকিয়ে নতুন মাইলফলক কোহলির

 



বিবিপি নিউজ: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে’তে লড়ছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি।


সোমবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এরমধ্য দিয়ে ওডিআই ক্রিকেটে নিজের ১৩ হাজার পূর্ণ করলেন তিনি।


এখন পর্যন্ত ২৭৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৯৩.৬০ স্ট্রাইক রেট ও ৫৭.০৮ গড়ে ১২ হাজার ৯০২ রান করেন। এরমধ্যে ৬৫টি হাফ সেঞ্চুরি ও ৪৬টি সেঞ্চুরি রয়েছে তার।

Pages