সুখবর সরকারি কর্মীদের জন্য, আরও একটি নতুন ছুটি পেল বাংলা - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সুখবর সরকারি কর্মীদের জন্য, আরও একটি নতুন ছুটি পেল বাংলা

 




বিবিপি নিউজ: রাজ্য সরকার আরও একটি নতুন ছুটি ঘোষণা করল। এই বছরের গোড়ায় রাজ্যের অর্থমন্ত্রক ছুটির যে তালিকা প্রকাশ করেছিল, তাতে করম পুজোর উল্লেখ থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল। এ বার ছুটি ঘোষণা করে দিল সরকার।




ফলে পুজোর আগেই টানা তিন দিনের ছুটি মিলবে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনি ও রবিবার এমনিতেই সরকারি দফতর অধিকাংশই বন্ধ থাকে। এ বছর ২৫ সেপ্টেম্বরও ছুটি। ফলে সেপ্টেম্বরের শেষে টানা তিন দিন ছুটির সুযোগ সরকারি কর্মচারীদের। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো রবিবারে পড়ায় যাঁদের মনে দুঃখ ছিল, তাঁরাও খুশি হবেন।

Pages