রণবীর কাপুরকে তলব ইডির, নজরে আরও হেভিওয়েট তারকারা - BBP NEWS

Breaking

বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

রণবীর কাপুরকে তলব ইডির, নজরে আরও হেভিওয়েট তারকারা

 




বিবিপি নিউজ: এবার বলিউডের অভিনেতা রণবীর কাপুরকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। বেটিং কেলেঙ্কারি মামলার তদন্তে, আগামী ৬ অক্টোবর তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।


তাস, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবলের মতোবিভিন্ন লাইভ গেমের উপর অবৈধ বাজি ধরার প্ল্যাটফর্ম হিসেবে মহাদেব অনলাইন বেটিং অ্যাপটি তৈরি করা হয়েছিল। এমনকি ভারতের বিভিন্ন নির্বাচনেও বাজি ধরার সুযোগ দেওয়া হয়েছিল এই অ্যাপে। তিন পাত্তি, ড্রাগন টাইগার, ভার্চুয়াল ক্রিকেট গেমের মতো কিছু তাসের খেলাও খেলা যায় এই অ্যাপে।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, মহাদেব অনলাইন বেটিং অ্যাপের মালিকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী এবং হাওয়ালা অপারেশনের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাছাড়া, পাকিস্তানের সঙ্গেও অ্যাপ মালিকদের যোগ রয়েছে বলে অনুমান ইডির। শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এই বেটিং সংস্থার জাল ছড়ানো আছে। তাই এর তদন্তে বিশ্বের বিভিন্ন দেশের তদন্তকারী সংস্থাগুলির সাহায্য চাইত পারে ইডি। তদন্তের মুখে থাকা এই বেটিং অ্যাপটির হয়ে প্রচার করেছিলেন রণবীর কাপুর। শুধু তাই নয়, এই অ্যাপটির অন্যতম মালিক সৌরভ চন্দ্রকরের বিবাহের অনুষ্ঠানেও রণবীর উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রণবীর কাপুর ছাড়াও, ইডির তালিকায় রয়েছে আতিফ আসলাম, রাহাত ফতে আলি খান, আলি আজগর, বিশাল দাদলানি, টাইগার শ্রফ, নেহা কক্কর, এলি আব্রাম, ভারতী সিং, সানি লিওন, ভাগ্যশ্রী, পুলকিত শর্মা, কীর্তি খাবান্দা, নুশরত ভারুচা, কৃষ্ণা অভিষেক প্রমুখ বলি তারকারা। এই ব্যক্তিদের হাওয়ালার মাধ্যমে টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।


Pages