নির্বাচন কমিশন এবং সিইও দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মুখ্যমন্ত্রী মমতার - BBP NEWS

Breaking

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশন এবং সিইও দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মুখ্যমন্ত্রী মমতার

 




বিবিপি নিউজ: ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রীর এই মামলার বিষয়টি প্রকাশ্যে এসেছে। কাল সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। সেই সাক্ষাতের আগেই পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলাটির শুনানি হতে পারে। যদিও, তৃণমূলের তরফে আগেই রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েন এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আদালতে মামলা দায়ের করেছেন। ডেরেক এবং দোলার দায়ের করা মামলার শুনানি হবে বুধবার।দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মামলা দায়ের নজিরবিহীন বলে মত রাজনৈতিক মহলের।

Pages