বিবিপি নিউজ: গত ১৪ দিন ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২১৮ জনে পৌঁছেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাব অনুসারে-গাজা ও পশ্চিম তীর মিলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৪ হাজার ২১৮ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৪ হাজার ১৩৭ জনই নিহত হয়েছে গাজায়, বাকিরা নিহত হয়েছে পশ্চিম তীরে। এই সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ হাজার ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে মৃতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক নাগরিক। তবে মোট নিহতের ৪০ শতাংশই শিশু। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-ক্বেদরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু।
